সংসদ নেই, স্পিকার নেই; নতুন সরকারের শপথ কে পড়াবেন?
নির্বাচনের পর সরকার গঠন করবে কোন দল? উত্তরটা সবারই জানা, যে দল বা জোট বিজয়ী হবে বা সবচেয়ে বেশি সংসদীয় আসন পাবে তারাই গঠন করবে সরকার।
এরই মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে, অর্থাৎ ১৫০টি আসনের বেশি পেয়েছে।
https://url-shortener.me/CG8L
তবে নতুন সরকার গঠন হবে কীভাবে বা তার কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কী হবে তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
সংবিধান অনুযায়ী, এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। তবে এই শপথের প্রক্রিয়া নিয়েও এবার তৈরি হয়েছে কিছু অনিশ্চয়তা।
https://url-shortener.me/CG8L
শপথ কত দিনের মধ্যে নিতে হয়?
উত্তরটা হচ্ছে, সাধারণত নিবাচনের ফল ঘোষণার তিনদিনের মধ্যে শপথ পড়ানো হয়।
কিন্তু এখানে একটা কথা আছে। সাধারণভাবে নির্বাচন কমিশন থেকে যে বেসরকারি ফল যাওয়া যায় একদিন বা দুইদিনের মধ্যে, সেটা কিন্তু আনুষ্ঠানিক ফলাফল হিসেবে গণ্য হয় না। মানে সেই ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে শপথ নিতে হবে এমনটা নয়।
https://jahidblog20.blogspot.com/?m=1
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল 'সরকারি গেজেটে প্রজ্ঞাপিত' হতে হবে এবং এরপর 'তিন দিনের মধ্যে' নির্বাচিতদের শপথ গ্রহণ হবে।
সেক্ষেত্রে বেসরকারি ফলাফল ঘোষণার পর প্রজ্ঞাপন হতে আরো কয়েকটা দিন বাড়তি সময় লাগতে পারে।
.jpeg)
No comments:
Post a Comment