সিলেটে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

 সিলেটে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর


প্রার্থীর এজেন্টের কেন্দ্রে প্রবেশ করাকে ঘিরে সিলেটের বালাগঞ্জ উপজেলায় কেন্দ্রের ভেতরেই এক প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোট কেন্দ্রের ভেতরে যান। এ খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান।রাতের বেলা ওই এজেন্ট কেন কেন্দ্রে ঢুকলেন, এ নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বিএনপির উত্তেজিত কিছু কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন।



‎
‎রাত একটার দিকে বিএনপির প্রার্থী এম এ মালিকের গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়, মহিশাষী ভোট কেন্দ্রে একটি গোষ্ঠী ভোট ডাকাতির চেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিক সেখানে যাচ্ছেন।এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম জানান, প্রিসাইডিং কর্মকর্তা কেন প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দিলেন, সেজন্য তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। রাতের বেলা কেন্দ্রের ভেতরে যাওয়ার কারও সুযোগ নেই। অন্যদিকে প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনাও দেওয়া হয়েছে।


No comments:

Post a Comment